নোভাক জকোভিচের গোল্ডেন গ্র্যান্ড স্বপ্নযাত্রার পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন যিনি, তিনি আবার স্বাগতিক জাপানের স্বপ্ন ধারণ করছেন। কেই নিশিকোরি। আজ একজনের স্বপ্ন বেঁচে থাকবে, আরেকজনের ভাঙবে। টোকিও অলিম্পিকের পুরুষ টেনিসের কোয়ার্টার ফাইনালে শীর্ষবাছাই জকোভিচের মুখোমুখি বর্তমানে ৫৭ র্যাংকড খেলোয়াড় নিশিকোরি। ২০১৫ সালে ক্যারিয়ার সর্বোচ্চ র্যাংকিং ৪ নম্বরে উঠেছিলেন রিও অলিম্পিকের ব্রোঞ্জজয়ী। নাওমি ওসাকা বিদায় নেওয়ায় টেনিস থেকে জাপানিদের পদক জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন তিনি।
গতকাল তিনি তৃতীয় রাউন্ডে ৭-৬, ৬-০ গেমে হারান বেলরুশের ইলিয়া ইভাশকাকে।। আর জকোভিচ ৬-৩, ৬-১ গেমে স্পেনের আলেহান্দ্রো ফোকিনাকে।
