কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ১১ রোগীর মৃত্যু

আপডেট : ২৯ জুলাই ২০২১, ১২:১৯ পিএম

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১১ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ তাদের মৃত্যু হয়।

মৃতদের নয়জন করোনা আক্রান্ত আর দুজন উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছিলেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৫২২টি নমুনা পরীক্ষা করে ১৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় সাড়ে ২৮ শতাংশ।

হাসপাতালের সর্বশেষ চিত্র তুলে ধরে তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বলেন, বর্তমানে হাসপাতালে করোনা নিয়ে ১৫১ জন এবং উপসর্গ নিয়ে ৫০ জনসহ ২০১ জন চিকিৎসা নিচ্ছেন।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায়  জেলায় ৫২২টি নমুনা পরীক্ষায় ১৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় সাড়ে ২৮ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত