ডেঙ্গু ঠেকাতে প্রাথমিক বিদ্যালয়ে সাত নির্দেশনা

আপডেট : ৩০ জুলাই ২০২১, ০১:১৯ এএম

করোনা মহামারীর পাশাপাশি দেশে ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ছে। এ অবস্থায় ডেঙ্গু ঠেকাতে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর উদ্দেশ্যে সাত নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। গত বুধবার এ সংক্রান্ত একটি নির্দেশ জারি করা হয়।

নির্দেশনাগুলো হচ্ছে অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও এর আশপাশে যেসব জায়গায় স্বচ্ছ পানি জমার আশঙ্কা থাকে, সেগুলো চিহ্নিত করে এক দিন পর পর পরিষ্কার করতে হবে। অব্যবহৃত পানির পাত্র ধ্বংস অথবা উল্টে রাখতে হবে, যাতে পানি জমতে না পারে। হাই-কমোডে হারপিক ঢেলে ঢাকনা বন্ধ করে রাখতে হবে। লো-কমোডের প্যানে হারপিক ঢেলে বস্তা বা অন্য কিছু দিয়ে মুখ বন্ধ করে রাখতে হবে। কোনো জায়গায় জমা পানি থাকলে লার্ভিসাইড স্প্রে করতে হবে অথবা জমা পানি নিষ্কাশন করতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে সিটি করপোরেশন বা পৌরসভার সঙ্গে সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং ডেঙ্গুজ¦রে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত