ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চাহিদা বেড়েছে অক্সিজেনের। করোনা রোগীদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার সকালে আইনমন্ত্রীর পক্ষে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল এই অক্সিজেন সিলিন্ডার ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লার হাতে তুলে দেন।
মেয়র জানান, করোনায় মানুষ এখন বিপর্যস্ত। সবচেয়ে কঠিন সময় পার করছে সাধারণ মানুষ। এলাকার মানুষের অক্সিজেন চাহিদা মেটাতে মাননীয় মন্ত্রী দুইটি করে পৌরসভা ও পাঁচ ইউনিয়নে ১২টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেদুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ ভুইয়া বাদল, সাধারণ সম্পাদক কাজী নাছির উদ্দিন খাদেম লিটন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শ্যামল ভৌমিক, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবু কাউছার ভুইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু প্রমুখ।
