উখিয়ায় ধর্ষণচেষ্টা মামলায় এপিবিএন সদস্য আটক

আপডেট : ০১ আগস্ট ২০২১, ০২:৪৮ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলায় প্রেমিকার দায়ের করা ধর্ষণের চেষ্টা মামলায় মো. ফরহাদ নামে ১৪ এপিবিএন এর এক কনস্টেবলকে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে। শনিবার রাত ৮টায় তাকে কক্সবাজার কারাগারে পাঠানো হয়।

মো. ফরহাদ উখিয়ায় কর্মরত ১৪ এপিবিএন কনস্টেবল। শনিবার দুপুরে তার বিরুদ্ধে উখিয়া থানায় মামলাটি লিপিবদ্ধ হয়।

সূত্র জানায়, মো. ফরহাদের সাথে ফেসবুকে উখিয়ার এক নারীর পরিচয় হয়। সেই পরিচয় থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ওই নারীই কনস্টেবল ফরহাদের বিরুদ্ধে উখিয়া থানায় ধর্ষণের চেষ্টা মামলা করে। মামলাটি আমলে নিয়েই ফরহাদকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় উখিয়া থানা পুলিশ।

এরপর করোনাকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কক্সবাজার আদালতের ওসি চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এই বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি।

এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ বলেন, ধর্ষণের চেষ্টা মামলায় ১৪ এপিবিএন এর এক সদস্যকে আটক করে আদালতে প্রেরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত