রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য আম পাঠিয়েছে পাকিস্তান

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১২:২৮ পিএম

রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের জন্য উপহার হিসেবে আম পাঠিয়েছে পাকিস্তান।

সোমবার রাতে ঢাকার পাকিস্তান হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেইসবুক পেজে এ সব তথ্য জানিয়েছে।

সেখানে বলা হয়, “গত বছরের মতো এবারও পাকিস্তান সরকার বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের জন্য তাজা পাকিস্তানি আম উপহার হিসেবে পাঠিয়েছে।”

সপ্তাহ দেড়-এক আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে হাড়িভাঙা আম পাঠান।

ওই সময় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এক প্রতিবেদনে জানায়, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে প্রদত্ত ১ হাজার কেজি আম ঈদুল আজহার দিন ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

পাকিস্তান ছাড়াও ভারত, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ, ব্রনাই, ইন্দোনেশিয়া এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বন্ধুত্বের নিদর্শন হিসেবে হাড়িভাঙা আম পাঠিয়েছিলেন শেখ হাসিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত