করোনায় ময়মনসিংহের নির্বাচন কর্মকর্তার মৃত্যু

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ০৩:৪০ পিএম

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবিএম সাইফুজ্জামান শাহিন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ময়মনসিংহ জেলা নির্বাচন কর্মকর্তা মো. সারোয়ার জাহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সাইফুজ্জমান শাহিন নেত্রকোনার জেলার আটপাড়া উপজেলার তেলিগাতী গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি ছয় মাস আগে সিলেট থেকে বদলি হয়ে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পদে ময়মনসিংহে যোগদান করেন।

হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান বলেন, জ্বর নিয়ে এবিএম সাইফুজ্জামান শাহীন গত ২৮ জুলাই করোনা ইউনিটের ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। ভর্তি হওয়ার পর পরীক্ষা করে তার করোনা শনাক্ত হয়। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পাশাপাশি অক্সিজেন লেভেল কমে যাচ্ছিলো। সাতদিন চিকিৎসা শেষে মঙ্গলবার সকালে তিনি মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত