সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগর সড়কে বালিবোঝাই চলন্ত ট্রাকের ধাক্কায় এক গৃহবধূ নিহত হয়েছেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ-ওসি মোহাম্মদ গোলাম কবির জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে আশাশুনি প্রতাপনগর সড়কের গদাইপুর হাইস্কুলের সামনে চলন্ত বালিবোঝাই ট্রাকের ধাক্কায় এক গৃহবধূ নিহত
হয়েছে।
নিহত গৃহবধূর নাম রেবা খাতুন (২০)। তিনি একসরা গ্রামের সুজন ইসলামের স্ত্রী। এ ঘটনায় ট্রাক ড্রাইভার বাবু সরদারকে (৩২) আটক করেছে পুলিশ।
