সুরক্ষা অ্যাপে টিকার জন্য নিবন্ধন ২ কোটি ছাড়াল

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ০৮:৩৫ পিএম

দেশে সুরক্ষা অ্যাপের মাধ্যমে করোনা টিকার জন্য নিবন্ধন দুই কোটি ছাড়িয়েছে।

শুক্রবার রাতে এই সংখ্যা দুই কোটিতে পৌঁছেছে বলে আইসিটি বিভাগের প্রোগ্রামার এ এস এম হোসনে মোবারক নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুরক্ষা অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত দেশের মোট দুই কোটি মানুষ করোনা টিকার নিতে নিবন্ধন করেছেন।

তিনি বলেন, প্রতি ঘণ্টায় এই অ্যাপে প্রায় এক লাখ মানুষ নিবন্ধন করছেন।

করোনার টিকা নিতে গত ২৬ জানুয়ারি থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন শুরু হয়। পরবর্তীতে দেশে টিকার সংকট দেখা দিলে মে মাসে নিবন্ধন প্রক্রিয়া স্থগিত করা হয়। সর্বশেষ গত ৮ জুলাই থেকে পুনরায় সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকার নিবন্ধন চালু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত