শাহজাদপুরে ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ০৯:০৮ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নে ৫ম শ্রেণির ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে সাগর আহমেদকে (১৮) পুলিশ বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 

এ বিষয়ে শাহজাদপুর থানার এসআই আব্দুল মান্নান জানান, মঙ্গলবার সকালে ৫ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে (১২) বাড়িতে একা পেয়ে সাগর আহমেদ ধর্ষণ করে। এ সময় তার মা বাড়ি ফিরে বিষয়টি দেখে ফেলে চিৎকার শুরু করে। এ সুযোগে ধর্ষক সাগর পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার ছাত্রীর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। বৃহস্পতিবার পুলিশ তাকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।  

এ বিষয়ে শাহজাদপুর থানার শাহিদ মাহমুদ খান বলেন, ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর ধর্ষণের বিষয় স্বীকার করেছে। এ ছাড়া ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।এ বিষয়ে দ্রুত তদন্ত করে আদালতে অভিযোগ দাখিল করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত