নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় করোনা হেল্প সেন্টার ও অক্সিজেন-ওষুধ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়িতে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। হেল্প সেন্টারের সার্বিক সহযোগিতা করছেন আমেরিকার মেরিল্যান্ড প্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ কাজল।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন।
