রূপগঞ্জে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১২:৩৮ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে করণীয় নির্ধারণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কায়েতপাড়ার নাওড়া এলাকায় ইউনিয়ন চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম। ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা সামসুল আলম খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল আউয়াল, আওয়ামী লীগ নেতা করিম পাঠান, থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মিলন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিউদ্দিন, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান মুন্না, আশফাকুল ইসলাম তুষার, মহিলা লীগনেত্রী স্বপ্না আক্তার, ইয়াসমিন আক্তার প্রমুখ। সভায় বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে করণীয় নির্ধারণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত