শিক্ষা সহায়ক প্রযুক্তিগত সুবিধার আওতায় ল্যাপটপ-ডেস্কটপ কিনতে অগ্রণী ব্যাংক লিমিটেড থেকে সর্বোচ্চ ৬০ হাজার টাকা ঋণ পাচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীরা। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেন।
রেজিস্ট্রার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘প্রযুক্তি বিকাশে অগ্রণী’ শিরোনামে অগ্রণী ব্যাংক পাবলিক বিশ্বদ্যিালয়ের নিয়মিত শিক্ষার্থীদের ল্যাপটপ/ডেস্কটপ কম্পিউটার কেনার জন্য আর্থিক ঋণ প্রদান চালু করেছে। ৪ বছর মেয়াদি হবে ঋণের প্রকৃতি। ৭% সরল সুদে সর্বোচ্চ ৬০ হাজার টাকা ঋণ নিতে পারবেন শিক্ষার্থীরা।
