পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন সংকট-সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্ভীক সহযাত্রী। বঙ্গবন্ধু যখন জেলে থাকতেন তখন বঙ্গমাতা সন্তান লালন-পালন, শ্বশুর-শাশুড়ির সেবাযত্ন করার পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখভাল করতেন।’
গতকাল রবিবার বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া উপজেলা ও সখীপুর থানা মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিলে ঢাকার তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
