কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা বাড়ল ১০ দিন

আপডেট : ১০ আগস্ট ২০২১, ১২:৩৪ এএম

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে প্রয়োজনীয় পরিমাণে পানি না বাড়ায় হ্রদে মৎস্য আহরণের নিষেধাজ্ঞার সময়সীমা দ্বিতীয় দফা বাড়িয়ে ২০ আগস্ট পর্যন্ত করা হয়েছে। গতকাল সোমবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

জরুরি সভায় আরও উপস্থিত ছিলেন বিএফডিসি রাঙ্গামাটির ব্যবস্থাপক নৌ কমান্ডার তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ প্রমুখ। 

সভায় জানানো হয়, মাছের প্রজনন বৃদ্ধির জন্য প্রতি বছর ১ মে থেকে তিন মাসের জন্য হ্রদে মাছ শিকার বন্ধ রাখা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত