লিওনেল মেসি এখন আর বার্সেলোনার খেলোয়াড় নন। নতুন মৌসুমে এই আর্জেন্টাইন তারকার সঙ্গে চুক্তি হচ্ছে না স্প্যানিশ ক্লাবটির। তাই বার্সার হোম গ্রাউন্ড ক্যাম্প ন্যু থেকে সরিয়ে ফেলা হলো এই সুপারস্টারের ছবি।
এদিকে বার্সেলোনা যখন মেসির ছবি সরিয়ে ফেলল, তখন ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে যাত্রা করলেন মেসি। সেখানকার ক্লাব পিএসজিকেই নতুন ঠিকানা হিসেবে বেছে নিতে চলেছেন এই কিংবদন্তি।
বার্সেলোনা বিমানবন্দর থেকে নিজের ব্যক্তিগত বিমানে প্যারিসের উদ্দেশ্যে যাত্রা করেন মেসি। বার্সেলোনায় নিজ বাড়ি থেকে বের হওয়া, বিমানবন্দরে যাওয়া- এসব কিছুর ছবিই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
শোনা যায়, মেসিকে আটকাতে শেষ চেষ্টায় নেমে পড়েছিল বার্সেলোনার কর্তারা। তবে অন্যদিকে প্যারিস থেকেও খবর আসে চুক্তি পাকা। কোন দিকে মেসি যাচ্ছেন? এই খবর জানতে একদিকে স্পেনে মেসির বাড়ির সামনে ভিড় জমান বার্সার সমর্থকের। অন্যদিকে পিএসজির ক্লাব প্রাঙ্গণে ভিড় জমান ভক্তরা।
এসবের মাঝেই পরিবারের সঙ্গে বিমান বন্দের চেক আউট করেন মেসি। যে খবর ছড়িয়ে পড়তেই পিএসজির ভক্তরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।
