বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আজকের বিভিন্ন গণমাধ্যমের খবর হচ্ছে, খুলনা বিভাগে আজকে প্রায় লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছেন, ২৪ জন লোক মারা গেছেন, রংপুর বিভাগে প্রায় ১৯ জন লোক মারা গেছেন। এটি সরকারি পরিসংখ্যান। বেসরকারি পরিসংখ্যান আরও বেশি। যদি একটা বিভাগে এক দিনে লক্ষাধিক মানুষ সংক্রমিত হয়, তাহলে সারা দেশের কী অবস্থা? একটা ভয়ংকর মৃত্যুপুরীর ভেতরে বাংলাদেশকে নিপতিত করা হচ্ছে।’
গতকাল মঙ্গলবার গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন ও সুরক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কর্মসূচির উদ্বোধন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
