বাঙালির ইতিহাসে আগস্ট শোকের ছায়ায় ঢাকা একটি মাস। এই মাসেই জাতি হারিয়েছে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৫ আগস্ট জাতির পিতার মৃত্যুবার্ষিকীকে ঘিরে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে সারাদেশে মাস জুড়ে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় যথাশিল্পের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানিয়ে মাস জুড়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ক শিল্প সামগ্রীতে (নোটবুক, টিশার্ট ইত্যাদি) থাকছে ১৫% ছাড়। বঙ্গবন্ধু অনুরাগী ও দেশপ্রেমী মানুষরা বঙ্গবন্ধুর প্রতি ভালবাসার স্মারক হিসেবে এসকল শিল্প সামগ্রী নিজের জন্য বা উপহার হিসেবে সংগ্রহ করতে পারেন।
সমকালীন ও ঐতিহ্যবাহী শিল্পকেন্দ্র যথাশিল্প পরম্পরার সাথে আধুনিকতার সমন্বয়ে নিত্য ব্যবহার্য পণ্যে নতুনত্ব আনার পাশাপাশি বাংলার শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে বিবিধ পরিকল্পনা হাতে নিয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে যথাশিল্প তৈরি করেছে বঙ্গবন্ধু নোটবুক। মখমল অথবা সিল্ক কাপড়ের কভারে ধাতব পাতে এচিং ও কাঠে আধুনিক পদ্ধতিতে এনগ্রেভ করে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণরত প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া বাংলাদেশ সিরিজে আছে বাংলাদেশের পতাকা ও মানচিত্র সম্বলিত টিশার্ট, নোটবুক, স্লিপ বক্স ইত্যাদি।
বঙ্গবন্ধুকে নিয়ে করা নোটবুক ও সকল বাংলাদেশ সিরিজের শিল্প সামগ্রী সরাসরি আদাবরে অবস্থিত যথাশিল্প সেন্টারে (বাসা ৭১৬, সড়ক ১০, বাইতুল আমান হাউজিং সোসাইটি) সকাল ১০ টা থেকে রাত ৮ টার মধ্যে পাওয়া যাচ্ছে। এছাড়াও যথাশিল্পের ওয়েবসাইট ও ফেসবুক পেইজ থেকে ক্রেতারা অনলাইন অর্ডার করতে পারবেন। ওয়েবসাইটঃ http://www.jothashilpa.com/ ফেসবুক পেইজঃ https://www.facebook.com/jothashilpa/
