সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ২২ জনের মৃত্যু হয়েছে। অবশ্য এই সময়ে আক্রান্তের চেয়ে সুস্থতা বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করে।
বুধবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫৭ জন। সুস্থ হয়েছেন ৭১৫ জন।
মৃত ২২ জনের মধ্যে সিলেট জেলায় ১৯, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ১ জন রয়েছেন। এর আগে সিলেট বিভাগে করোনায় সর্বোচ্চ ২০ জনের মৃত্যু হয়। এ বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছে ৮৪৪ জন। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬৭৭, সুনামগঞ্জে ৫৯,হবিগঞ্জে ৪২ ও মৌলভীবাজারে ৬৬ জন রয়েছেন।
এ দিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৫৫৭ জন। আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ৫৯০ জন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ সংখ্যক ৩১৯, সুনামগঞ্জে ৬৩, হবিগঞ্জে ৬১ ও মৌলভীবাজারে ১১৪ জন রয়েছেন।
মোট ১ হাজার ৯১৭ জনের করোনা পরীক্ষার বিপরীতে ৫৫৭ জনের ফলাফল পজিটিভ আসে। এতে সংক্রমণের হার হচ্ছে ২৯ দশমিক ০৬ ভাগ। যা আগের দিন ছিল ২৮ দশমিক ৭২ ভাগ।
এ নিয়ে সিলেট বিভাগে করোনায় সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ৪৭ হাজার ১১ জন।
অপর দিকে বিভাগের চার জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭১৫ জন। এ নিয়ে করোনা থেকে মোট সুস্থ হয়ে ওঠেন ৩৪ হাজার ৫৫২ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৮২ জন। যা আগের দিন ছিল ১৩৬ জন। এ নিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট চিকিৎসাধীন রয়েছেন ৪৬৯ জন।
গত একদিনে সিলেট বিভাগে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে কভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয় ১৩৯ জন। এ সময়ে আরও ৮৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে বিভাগের চার জেলায় বর্তমানে মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২ হাজার ৫৪ জন।
আরও পড়ুন... পুলিশে নিম্নপদের বিনিময়ে উচ্চপদ সৃষ্টির প্রস্তাব
