নৌকায় করে আনন্দ ভ্রমণ

জেনারেটরের পাখায় ওড়না পেঁচিয়ে ছাত্রীর মৃত্যু

আপডেট : ১২ আগস্ট ২০২১, ০৪:৩৬ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণে গিয়ে জেনারেটরের পাখায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস  লেগে মারিয়া আক্তার নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার দুপুরে বংশাই নদীর মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের পলাশতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারিয়া আক্তার উপজেলার মহেড়া ইউনিয়নের  দেওভোগ গ্রামের মেহেদী হাসান চাঁন মিয়ার মেয়ে। সে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল। 

 মেহেদী হাসান চাঁন মিয়া মির্জাপুর বাজারের ব্যবসায়ী আবদুল আলিমের বাইপাস এলাকার ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন। গতকাল সকালে আব্দুল আলিমের পরিবারসহ কয়েকটি পরিবার ইঞ্জিনচালিত নৌকায় করে কালিয়াকৈর উপজেলার বরইবাড়ি এলাকার মকশ বিলে আনন্দ ভ্রমণে যাচ্ছিল। মারিয়া আক্তারও তাদের সঙ্গে যাচ্ছিল। নৌকায় জেনারেটর দিয়ে সাউন্ডবক্সে গান বাজিয়ে উল্লাস করতে করতে যাচ্ছিলেন তারা। উপজেলার হাঁটুভাঙ্গা সেতুর কাছে পৌঁছালে মারিয়ার ওড়না  জেনারেটরের পাখায় পেঁচিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত