ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত, ৪ ঘণ্টা পর উদ্ধার

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১২:১৫ এএম

কিশোরগঞ্জের ভৈরবে গতকাল শুক্রবার ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেসের পেছনের একটি ট্রলিবগির চারটি চাকা লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. নূরুন্নবী জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ হতে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি ভৈরব বাজার রেলওয়ে জংশনসংলগ্ন তাঁতারকান্দি এলাকায় পৌঁছলে ট্রেনটির পেছনের ট্রলিবগির চারটি চাকা লাইনচ্যুত হয়। দুপুর ২টার দিকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। বিকেল সাড়ে ৪টার দিকে উদ্ধারকাজ শেষ হলে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত