বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী আজ। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির পিতাকে নির্মমভাবে পরিবারসহ হত্যা করা হয়।
জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে সাকিব লেখেন, ‘শোকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে। ১৯৭৫ সালের আজকের এই দিনে সপরিবারে নিহত হন হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালি। এই শোককে শক্তিতে পরিণত করে আমরা জাতির পিতার রেখে যাওয়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো বহুদূর।’
