ফরিদপুরে কমতে শুরু করেছে করোনা শনাক্তের হার

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ০২:০৩ পিএম

করোনা রোগী শনাক্তের হার কমতে শুরু করেছে ফরিদপুরে। গত দেড় মাসের মধ্যে সর্বনিম্ন শনাক্ত হয়েছে গত কয়েকদিনে। আর এতে আশার মুখ দেখছে জেলার স্বাস্থ্য বিভাগ। তবে তারা বলছে সরকারে দেওয়া স্বাস্থ্য বিধি আরও বেশি করে মেনে চললে ভালো ফল পাওয়া যাবে।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু মেডিকেলে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন করোনা শনাক্ত এবং ৪ জন উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময়ে পিসিআর ল্যাবে ২১৫ নমুনা পরীক্ষার মধ্যে করোনা পজিটিভ হয়েছে ৫০ জন। শতকরা হার বিবেচনায় ২৩.২৫। যা গতকাল ছিল ২৫.৯৭ শতাংশ।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত দেড় মাসে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার গড় শনাক্ত ছিল ৪২ থেকে ৪৭ শতাংশের মধ্যে। গত ১৩, ১৪ ও ১৫ আগস্ট নমুনা পরীক্ষার গড় শনাক্ত হয়েছে ২৫ শতাংশের মতো । এছাড়াও মৃত্যুও হারও কমেছে গত কয়েক দিনেও।

তিনি বলেন, আগের তুলনায় মানুষ স্বাস্থ্যবিধি মানার প্রবণতা বেড়েছে। যে কারণে আমরা হয়তো ভালোর দিকে যাচ্ছি। তবে এটাকে ধরে রাখতে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই।

ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানান, জুলাই পুরো মাস এবং আগষ্টে প্রথম সপ্তাহ রোগীর চাপ অনেক বেশি ছিল। ৫১৬ বেড়ের এই হাসপাতালে ৪৭০ জন করোনা রোগী ভর্তি হয়ে ছিল। সেখানে আজ ভর্তি রোগী সংখ্যা দাঁড়িয়েছে ২২৯ এ । এর মধ্যে করোনা পজিটিভের সংখ্যা রয়েছে ১৭৩। 

তিনি বলেন, কোভিড রোগীর কমতে থাকায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই হাসপাতালে সাধারণ রোগীদেরও চিকিৎসার দেওয়ার।

এই প্রসঙ্গে ফরিদপুরে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, লকডাউন বা কঠোর লকডাউনের সময়ে আমরা জেলা, উপজেলা ও ইউনিয়নে পর্যায়ের করোনা প্রতিরোধ কমিটির সদস্যদের নিয়ে যৌথভাবে সকাল থেকে রাত অবধি কাজ করেছি। এ সময় মানুষদে করোনার ভয়াবহতা বিষয়ে বোঝাতে চেষ্টা করেছি। তবে আগের তুলনায় এখন মানুষের স্বাস্থ্যবিধি মানার প্রবণতা বেড়েছে। এটাকে আমরা ধরে রাখতে পারলে হয়তো প্রত্যাশিত জায়গায় পৌঁছতে পারবো। আর এ জন্য সকলের সহযোগিতা খুব প্রয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত