কুমিল্লায় জাতীয় শোক দিবসে ৬০ হাজার দুস্থকে খাবার দিয়েছে মহানগর ও সদর উপজেলা আওয়ামী লীগ। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি বাস্তবায়নে কাজ করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে কুমিাল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের নিদের্শনায় এ কর্মসূচি পালন করা হয় নগরীর ২৭ ও ইউনিয়নের ৮১ ও সদর উপজেলার ৫৪ ওয়ার্ডে।
রবিবার (১৫ আগস্ট) বাদ জোহর একযোগে অসহায়দের মাঝে এ খাবার বিতরণ হয়। প্রত্যেক ওয়ার্ডে কমপক্ষে ৩০০ দুস্থ এ রান্না করা খাবার পাচ্ছেন। খাবার মেন্যুতে রয়েছে পোলাও, মুরগীর রোস্ট ও ডিম।
জোহরের নামাজের পর মসজিদ-মন্দিরসহ ধর্মীয় উপসনালয়ে শোক দিবস উপলক্ষে জাতির পিতাসহ ১৫ আগস্টের শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থণার পর খাবার বিতরণ করা হয়। যারা বাড়ি থেকে বের হতে পারেননি তাদের বাসায় খাবার পৌঁছে দেওয়া হয়।
