ধামরাইয়ে বাস-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ০৩:০১ পিএম

ঢাকার ধামরাইয়ে নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের ঘটনায় ইসমাইল হোসেন (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বারপাইখা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরই অটোরিকশার চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত