তৃণমূলে যোগ দিলেন কংগ্রেস নেত্রী সুস্মিতা

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১২:১৯ এএম

তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ভারতের মহিলা কংগ্রেসের সাবেক কেন্দ্রীয় সভানেত্রী সুস্মিতা দেব। গতকাল সোমবার দুপুরে তৃণমূলে তাকে উত্তরীয় পরিয়ে দলে বরণ করে নেন তৃণমূলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল যে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সাবেক সভানেত্রীর অন্তর্ভুক্তিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে, তা পশ্চিমবঙ্গের কাজেই ফুটে উঠছে। যোগদানের আগে সুস্মিতার সঙ্গে বৈঠক হয় অভিষেকের। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যসভার

তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ক্যামাক স্ট্রিটের অফিস থেকে বেরিয়ে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করে পাকাপাকিভাবে ঘাস ফুলের দলে যোগ দিলেন সুস্মিতা।

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখে দল ছাড়ার কথা জানিয়েছেন সুস্মিতা দেব। সোনিয়া গান্ধীকে লেখা চিঠিতে সুস্মিতা জানিয়েছেন, ‘এই চিঠির মাধ্যমে দলের প্রাথমিক সদস্যপদ থেকে আমি ইস্তফা দিলাম। এই চিঠিটিকেই আমার ইস্তফাপত্র হিসেবে গ্রহণ করুন। দীর্ঘ তিন দশক ধরে আমি কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম।... মানুষের স্বার্থে কাজ করে যেতে আমি নতুন পর্ব শুরু করতে চলেছি।’

সুস্মিতা দেবের বাবা সন্তোষমোহন দেব কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে কাজ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত