হাসপাতালে ভর্তি হয়েছেন একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক ও দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তোয়াব খান। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন।
১৯৫৫ সালে সাংবাদিকতায় আসা তোয়াব খান ২০১৬ সালে একুশে পদক লাভ করেন।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন তিনি।
এ ছাড়া দেশের প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালকের দায়িত্বও পালন করেন তোয়াব খান।
গত বছর নভেম্বরে করোনায় আক্রান্ত এ বর্ষীয়ান সাংবাদিক। করোনামুক্ত হলেও সংক্রমণ পরবর্তী নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
