মির্জাপুরে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১২:০৪ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে মাল্টিপ্লাগ ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে রাব্বি মিয়া (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রাব্বি ওই ইউনিয়নের চামারী ফতেপুর গ্রামের প্রবাসী আলম মিয়ার ছেলে এবং ফতেপুর ময়নাল হক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

মঙ্গলবার রাতেই রাব্বির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আনাইতারা ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।

পুলিশ জানায়, রাব্বি মাগরিবের নামাজ পড়ে বাড়িতে এসে নষ্ট হওয়া মাল্টিপ্লাগ ঠিক করতে যায়। মাল্টিপ্লাাগের লাইন চেক করার একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পর্শ হয়ে মাটিতে পড়ে যান। তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

মির্জাপুর থানার উপপরিদর্শক মো. ফয়েজ আহমেদ জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মঙ্গলবার রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত