আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন আর নেই

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১২:৪৯ পিএম

দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সিটি ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং লালবাগ এলাকার সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আনোয়ার গ্রুপ সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত রোগে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট এই শিল্পপতি।

আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ডিমেশিয়া রোগে ভুগছিলেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ধানমন্ডি ৭ নম্বর রোডের বায়তুল আমান মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত