সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলায় বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড আয়োজনে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমানের সভাপতিত্বে বেলকুচি উপজেলা কনফারেন্স রুমে কভিড -১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা এসএমই এগারো জন উদ্যোক্তার মাঝে বিশ লাখ ষাট হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি পৌরসভার মেয়র মো. সাজ্জাদুল হক রেজা, বেলকুচি উপজেলার বি.আর.ডিবির অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, বেলকুচি উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক মো. ফারুক সরকার, বেলকুচি উপজেলার বিআরডিবির চেয়ারম্যান মোছা. শিল্পী পারভীনসহ বিআরডিবির উদ্যোক্তাররা।
বেলকুচি পৌরসভার মেয়র মো. সাজ্জাদুল হক রেজা তার বক্তৃতায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া স্বপ্ন বাস্থবায়ন করার লক্ষে বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গ্রামাঞ্চলের শিল্প উদ্যোক্তাদের মাঝে ঋণ সহায়তা দিচ্ছেন, এই ঋণ সহায়তা পেয়ে উদ্যোক্তারা সফলতা অর্জন করবেন এবং জাতির পিতার স্বপ্নও বাস্তবায়ন হবে।
