করোনায় জাবির সাবেক উপাচার্য মুস্তাহিদুরের মৃত্যু

আপডেট : ২২ আগস্ট ২০২১, ০৫:৩৬ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান (৭৪) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত শুক্রবার বিকেল ৪টার দিকে রাজধানীর কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের মেয়ে ও বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক তাসমিনা রহমান বলেন, ‘বিকেল ৪টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।

করোনায় আক্রান্ত হলে গত ৪ আগস্ট অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানকে হাসপাতালে ভর্তি করানো হয়। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৪তম উপাচার্য হিসেবে ২০০৪ থেকে ২০০৮ মেয়াদে দায়িত্ব পালন করেছেন অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামসহ বিভিন্ন শিক্ষক সংগঠন শোক প্রকাশ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত