টাঙ্গাইল পৌরসভার ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদের বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে ২০০ সদস্যের একটি কিশোর গ্যাং গঠনের অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মৌসুমী মাহমুদা নামে এক নারী। কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদ বর্তমানে তিন দিনের রিমান্ডে রয়েছেন। মৌসুমী মাহমুদা মোর্শেদের চাচাতো ভাতিজি বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনে মৌসুমী মাহমুদা পৌরসভার কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদকে গ্রেপ্তার করায় পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
