রাজস্থানে ফিলিপস, বেঙ্গালুরুতে হাসারাঙ্গা-চামিরা

আপডেট : ২২ আগস্ট ২০২১, ০১:৪০ পিএম

নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান গ্লেন ফিলিপসের সঙ্গে চুক্তি করেছে রাজস্থান রয়্যালস। আরব আমিরাতে হতে যাওয়া আইপিএলের বাকি অংশের জন্য দলে প্রথম বিকল্প খেলোয়াড় নিল ফ্র্যাঞ্চাইজিটি।

দুই ইংলিশ ক্রিকেটার জোফরা আর্চার ও জস বাটলার না থাকায় নতুন খেলোয়াড় দলে নিল রাজস্থান। এবারই প্রথম আইপিএলে দেখা যাবে ফিলিপসকে।

চোটের কারণে আইপিএলের বাকি অংশ খেলা হবে না আর্চারের। অন্যদিকে বাটলার দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার উদ্দেশ্যে থাকছেন না।

করোনার কারণে স্থগিত হওয়ার আগে আইপিএলের পয়েন্ট তালিকার পাঁচে ছিল রাজস্থান রয়্যালস। টুর্নামেন্টের বাকি অংশে ২১ সেপ্টেম্বর দুবাইয়ে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে তারা।

অন্যদিকে দলে নতুন তারকা নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শ্রীলঙ্কান অলরাউন্ডর ওয়ানিন্দু হাসারাঙ্গা ও পেসার দুষ্মন্ত চামিরার সঙ্গে চুক্তি করেছে তারা। সিঙ্গাপুরের টিম ডেভিডকেও দলে নিয়েছে বেঙ্গালুরু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত