মিয়ানমারে জান্তার হাতে বন্দি দুই সাংবাদিক

আপডেট : ২২ আগস্ট ২০২১, ১১:১৮ পিএম

সামরিক শাসনের বিরুদ্ধে কথা বলায় আরও দুই সাংবাদিককে গ্রেপ্তার করেছে মিয়ানমারের জান্তা সরকার। গত শনিবার দেশটির সেনা-পরিচালিত টেলিভিশন এ তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে প্রায় ১০০ সাংবাদিক জান্তার হাতে বন্দি হলেন বলে জানিয়েছে এএফপি।

শনিবার মায়াবতী টেলিভিশনের খবরে বলা হয়েছে, ফ্রন্টিয়ার মিয়ানমার নামে একটি সংবাদমাধ্যমের কলামিস্ট ও ভয়েস অব আমেরিকা রেডিওর ভাষ্যকার সিথু অং মিন্ট এবং থেট থেট খাইন নামে বিবিসি বার্মিজের এক ফ্রিল্যান্স সাংবাদিককে গত ১৫ আগস্ট গ্রেপ্তার করা হয়েছে।

সিথুর বিরুদ্ধে অভিযোগ, তিনি জান্তার সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘উসকানিমূলক ও মিথ্যা তথ্য’ ছড়িয়েছেন এবং মানুষজনকে জান্তাবিরোধী আন্দোলনে যোগ দিতে আহ্বান জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত