ঝিনাইদহে মাঠে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ০৯:৪২ এএম

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শুড়া গ্রামের দোলখালীর মাঠ থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

সোমবার সকালে ওই মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে নিহতের নামপরিচয় জানাতে পারেনি পুলিশ।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা জানান, সকালে দোলখালীর মাঠে অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, নিহতের মাথায় গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত