আট বিষয়ে এইচএসসি পরীক্ষার্থীর ছয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১২:২০ পিএম

২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের আট বিষয়ের উপর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রম আজ সোমবার শুরু হচ্ছে।

রবিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, করোনাভাইরাসের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরোপুরি সম্পৃক্তকরণ ও এই কার্যক্রমে অংশ নিতে ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় শিক্ষার্থীদের আনতে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে।

বিষয়গুলো হল- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রসায়ন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ইসলাম শিক্ষা, শিশুর বিকাশ ও লঘুসংগীত।

কভিড-১৯ অতিমারির কারণে সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে শিক্ষকদের অ্যাসাইনমেন্ট জমা নিতে নির্দেশনা দেয়া হয়েছে, পাশাপাশি শিক্ষার্থী-অভিভাবকদেরও স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত