সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, বিচারপতি আমির হোসেন বিচারকের দায়িত্ব পালনকালে সততা ও দক্ষতার পরিচয় দিয়েছেন।
রাষ্ট্রপ্রধান মরহুম বিচারপতি আমির হোসেনের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিচারপতি আমির হোসেন মঙ্গলবার সকাল ৭টা ৫৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
