মারা গেছেন সংবাদপত্র বিক্রেতা শাহজাহান ঢালী

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১১:১৯ পিএম

ঢাকা সংবাদপত্র হকার্স সমবায় সমিতির শেয়ার হোল্ডার ও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা এলাকায় সংবাদপত্র বিক্রেতা মো. শাহজাহান ঢালী (৬৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ মেয়ে ও এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

শাহজাহান ঢালী ডেমরা থানার সারুলিয়া ইউনিয়নের ৬৮ নম্বর ওয়ার্ড স্টাফ কোয়াটার এলাকার বাসিন্দা। তার বাবার নাম মরহুম আলি আহম্মদ ঢালী। তিনি দীর্ঘদিন ধরে কাঁচপুর সেন্টার থেকে সংবাদপত্র নিয়ে সোনারগাঁয়ে মোগড়াপাড়াসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।  মঙ্গলবার সন্ধ্যায় জানাজার নামাজ শেষে সারুলিয়ার সুকরশী কবরস্থানে তাকে দাফন করা হয়।

এই সংবাদপত্র বিক্রেতার মৃত্যুতে সোনারগাঁও  প্রেস  ক্লাব ও সোনারগাঁয়ে অন্যান্য সাংবাদিক সংগঠনের সাংবাদিক . সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ও কাঁচপুর সেন্টারের সুপারভাইজার সোহেল রহমান গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত