কিশোরীর হাড়ে ৭ হাজার বছরের পুরোনো মানব প্রজাতির ডিএনএ

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০৩:০৮ পিএম

ইন্দোনেশিয়ান দ্বীপ সুলাওয়েসিতে ৭ হাজার বছর আগে মারা যাওয়া এক কিশোরী শিকারির সন্ধান পাওয়া গেছে। তার হাড় সামনে এনেছে মানব ইতিহাসে এতদিন ধরে না বলা এক নতুন গল্পের। ওই কিশোরীর ডিএনএ-তে পাওয়া গেছে অজ্ঞাত এক মানব জাতির সন্ধান।

নতুন অনুসন্ধান অনুসারে, এই স্বতন্ত্র মানব প্রজাতি পৃথিবীর আর কোথায় পাওয়া যায়নি।

বুধবার ‘নেচার’ জার্নালে এই গবেষণাপত্র প্রকাশিত হয়।

এই গবেষণাপত্রের সহ-লেখক গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের অস্ট্রেলিয়ান রিসার্চ সেন্টারের মানব বিবর্তন ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রফেসর অ্যাডাম ব্রাম ইমেইলে জানান, ‘এশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্য অঞ্চলে আমরা প্রথম প্রাচীন মানুষের ডিএনএ আবিষ্কার করেছি। যা “ওয়ালাসিয়া” নামে পরিচিত। এটি মানব প্রজাতির জেনেটিক বৈচিত্র্য এবং পৃথিবীর নানা প্রান্তের আধুনিক মানুষের শুরুর সময়ের ইতিহাসকে সামনে এনেছে।’

লিং পেনিঙ্গে নামের এক গুহায় ওই কিশোরীর সন্ধান পাওয়া যায়। ৭ হাজার বছর আগে তরুণ এক শিকারী দল ওই গুহায় থাকত। যা এতদিন ধরে গবেষকদের কাছে অনাবিষ্কৃত ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত