ঢাকা ইপিজেড বিকেএসপিতে প্রিমিয়ার ব্যাংকের এটিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১১:৩০ পিএম

প্রিমিয়ার ব্যাংকের দুটি এটিএম বুথ ঢাকা ইপিজেড এবং বিকেএসপি সংলগ্ন ডিকা টেক্সে উদ্বোধন করা হয়। ঢাকা ইপিজেড এটিএম বুথ উদ্বোধন করেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম রিয়াজুল করিম, উপব্যবস্থাপনা পরিচালক শাহেদ সেকান্দার, ইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন প্রধান মো. তারেক উদ্দিন প্রমুখ। একই সঙ্গে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার (সিওও) ছামি করিম ডিকা টেক্স এটিএম বুথ উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত