নাট্য সংগঠন বটতলার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১১:৩৬ পিএম

প্রতিষ্ঠার ১৩ বছর উদযাপন করেছে দেশের অন্যতম নাট্য সংগঠন ‘বটতলা’। গতকাল শুক্রবার বিকেলে ঢাকার লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজে বটতলার মহড়া কক্ষে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত হয়।

বটতলার মোহাম্মদ আলী হায়দার দেশ রূপান্তরকে জানান, দলটির সাংগঠনিক নানা বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হয়েছে। এছাড়া পরবর্তী কর্ম পরিকল্পনা নিয়েও আলোচনা করেন দলের সিনিয়র সদস্যরা। সম্মেলনে অংশ নিয়েছেন বটতলার নবীন-প্রবীণ সদস্যরা।

২০০৮ সালের ২৭ আগস্ট নাট্যাঙ্গনে পথচলা শুরু হয় বটতলা নাট্যদলের। ১৩ বছরে দলটি মঞ্চে এনেছে প্রায় এক ডজন মঞ্চ নাটক। এছাড়া আরও বেশ কিছু উন্নয়নমূলক ও প্রতিবাদী নাটক মঞ্চস্থ করেছে সংগঠনটি। যা দেশে-বিদেশে, মাঠে আর পথে নিয়মিত প্রদর্শনী করে চলেছে। নাটক মঞ্চায়নের পাশাপাশি বটতলা পরিচালনা করছে অভিনয় শেখার স্কুল ‘অ্যাক্টরস স্টুডিও’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত