জামালপুরে ব্রহ্মপুত্র নদ থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ০৩:২১ পিএম

জামালপুরে ব্রহ্মপুত্র নদ থেকে আরিফ হোসেন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে জামালপুর-ময়মনসিংহ সড়কের পাশে ব্রহ্মপুত্র নদে ভাসমান ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, সদর উপজেলার হামিদপুর এলাকায় ব্রহ্মপুত্র নদ আরিফ নামে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের দেহে চারটি আঘাতের চিহ্ন রয়েছে। নিহত আরিফ সদরের মাছিমপুর দক্ষিণবাড়ি এলাকার বদিউজ্জামানের ছেলে। তিনি পেশায় প্রাইভেটকার চালক। শুক্রবার সকালে আরিফ ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন বলে জানিয়েছেন তার বাবা বদিউজ্জামান।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত