নারায়ণগঞ্জে বাল্ব কারখানার শ্রমিককে কুপিয়ে হত্যা

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১২:৪৭ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় লিটন মিয়া (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ১০টায় ফতুল্লা খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন রামারবাগ চৌরাস্তায় ।

ফতুল্লা থানার অফিসার ইনচার্জ রাকিবুজ্জামান জানান, লিটন স্টেডিয়ামের কাছে সুপার স্টার বাল্ব কারখানায় শ্রমিক। শনিবার সকালে কাজে যোগদান করে ৬ তলায় সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করেছেন।

কাজ শেষে কারখানা থেকে বের হয়ে বাসায় ফেরার পথে সাড়ে সোয়া ১০টায় স্টেডিয়ামের সামনের সড়কে ৫/৬ জন যুবক লিটনকে ছুরিকাঘাত করে কাঠেরপুলের দিকে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

মোহন নামে এক রাজমিস্ত্রি লিটনের পরিচয় নিশ্চিত করে বলেন, লিটন হবিগঞ্জ জেলার আজমীরি থানার পাহাড়পুর গ্রামের গৌর মনির ছেলে। লিটনের গ্রামের বাড়ি ও তার বাড়ি পাশাপাশি

 সকালে লিটনের সঙ্গে তার দেখা হয় এবং আজই কাজে যোগদান করেছেন বলে মোহনকে তিনি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত