দ্বিতীয় অধ্যায় : বিশ্বসভ্যতা
(মিসর, সিন্ধু, গ্রিক ও রোম)
বহুনির্বাচনী
১. গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে যার নাম উল্লেখযোগ্য
ক. আন্তিগোনে
খ. এসকাইলাস
গ. আয়দি পাউস
ঘ. সোফোক্লিস
২. কারা প্রমাণ করেন পৃথিবী একটি গ্রহ?
ক. গ্রিক বিজ্ঞানীরা
খ. রোম বিজ্ঞানীরা
গ. মিসরীয় বিজ্ঞানীরা
ঘ. চৈনিক বিজ্ঞানীরা
৩. গ্রিকরা গুরুত্ব দিয়েছেন
i. সাধারণ শিক্ষার প্রতি
ii. নৈতিক শিক্ষার প্রতি
iii. ধর্মীয় শিক্ষার প্রতি
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii ও iii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
৪. সূর্যগ্রহণের প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করেন কে?
ক. আমেস
খ. থালেস
গ. পেরিফ্লিক্স
ঘ. অমলেস
৫. পলিটিকস গ্রন্থের রচয়িতা ছিলেন
ক. অ্যারিস্টটল
খ. প্লেটো
গ. রুশো
ঘ. ভলতেগার
৬. গ্রিকদের নিকট জ্ঞানের দেবতা কে ছিলেন?
ক. জিউস খ. পোসিডন
গ. অ্যাপোলো ঘ. এথেনা
৭. রোমের রাজতন্ত্র যুগে কয়জন সম্রাট দেশ শাসন করেন?
ক. ছয়জন
খ. সাতজন
গ. আটজন
ঘ. নয়জন
৮. কীসের মধ্য দিয়ে রোমের যাত্রা শুরু হয়েছিল?
ক. যুদ্ধবিগ্রহের
খ. দ্বন্দ্বের
গ. প্রাকৃতিক দুর্যোগের
ঘ. ভূমিকম্পের
৯. কলোস্পিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য
i. পৃথিবীর সবচেয়ে বড় নাট্যশালা
ii. অতি প্রাচীন সিনেমা হল
iii. ৫৬০০ দর্শক একত্রে বসতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii ও iii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
১০. রোমীয় প্রশাসনিক ব্যবস্থায় কীসের ক্ষমতা ছিল অপরিসীম?
ক. আইনসভার
খ. গণসভার
গ. রাজসভার
ঘ. সিনেটের
১১. প্লিবিয়ানরা ব্রোঞ্জ পাতে কয়টি আইন লিখিতভাবে প্রণয়ন করেন?
ক. দশটি
খ. এগারোটি
গ. বারোটি
ঘ. তেরোটি
১২. রোম নগরের প্রতিষ্ঠাতা হিসেবে কার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য?
ক. রোমিউলাস খ. এসিউলাস
গ. টুম্পাস ঘ. ট্রিটন
১৩. কয়টি পর্বতশ্রেণির ওপর রোম অবস্থিত?
ক. পাঁচটি
খ. সাতটি
গ. নয়টি
ঘ. এগারোটি
১৪. রোমানসভ্যতার জমিগুলো কেমন ছিল?
ক. অনুর্বর
খ. অরক্ষিত
গ. উর্বর
ঘ. মরুময়
১৫. স্পার্টাকাস নিহত হয় কোন সময়ে?
ক. ৭০ খ্রিস্টপূর্ব অব্দ
খ. ৭১ খ্রিস্টপূর্ব অব্দ
গ. ৭২ খ্রিস্টপূর্ব অব্দ
ঘ. ৭৩ খ্রিস্টপূর্ব অব্দ
১৬. রোমান সাম্রাজ্যের পতন ঘটে কখন?
ক. ৪৭৬ খ্রিস্টাব্দে
খ. ৪৭৭ খ্রিস্টাব্দে
গ. ৪৭৮ খ্রিস্টাব্দে
ঘ. ৪৭৯ খ্রিস্টাব্দে
১৭. পৃথিবীর সবচেয়ে বড় নাট্যশালা কোনটি?
ক. লন্ডন নাট্যশালা
খ. কলোসিয়াম নাট্যশালা
গ. কলকাতা নাট্যশালা
ঘ. ভিয়েতনাম নাট্যশালা
উত্তর
১. ঘ, ২. ক, ৩. খ, ৪. খ, ৫. ক, ৬. ঘ, ৭. খ, ৮. ক, ৯. গ, ১০. ঘ, ১১. গ, ১২. ক, ১৩. খ, ১৪. গ, ১৫. খ, ১৬. ক, ১৭. খ
