পাওনা পরিশোধ না করায় বিদেশে থাকা ঢাবি শিক্ষক চাকরিচ্যুত

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১১:৫১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাওনা টাকা পরিশোধ না করায় তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নাফিজ জামানকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় বলে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

সিন্ডিকেটের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে দেশ রূপান্তরকে বলেন, ওই শিক্ষক দীর্ঘদিন যাবৎ শিক্ষা ছুটি নিয়ে বিদেশে অবস্থান করছেন। বিশ্ববিদ্যালয়ে যোগদানের জন্য তাকে একাধিকবার চিঠি দেওয়া হলেও তিনি সাড়া দেননি। পরে ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর তাকে সাময়িক চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয় এবং শিক্ষা ছুটিতে থাকা অবস্থায় নেয়া বেতনের টাকা পরিশোধ করতে বলা হয়। কিন্তু তিনি কোনো সাড়া দেননি। তাই সিন্ডিকেট তাকে মঙ্গলবার স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে। 

পাওনা টাকা পেতে বিশ্ববিদ্যালয় আইনিপদক্ষেপ গ্রহণ করবে বলে জানান এ সিন্ডিকেট সদস্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত