চলচ্চিত্র পরিচালক শফিকুর রহমান মারা গেছেন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১১:৩২ পিএম

চলচ্চিত্র পরিচালক শফিকুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে তিনি ঢাকার ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অভিনেতা শতাব্দী ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুকে শতাব্দী লিখেছেন, চলচ্চিত্র পরিচালক আ স ম শফিকুর রহমান রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত ৯:৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

শতাব্দী ওয়াদুদ বলেন, “আমার দেখা কাজ পাগল এবং অত্যন্ত ভালো মানুষ ছিলেন শফি ভাই।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত