ছাতক পৌর মেয়রের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৫ এএম

সুনামগঞ্জের ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে মামলা করেছেন একই পৌরসভার ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর।

গতকাল মঙ্গলবার সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে হাজির হয়ে মেয়র আবুল কালাম চৌধুরীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে ওই মহিলা কাউন্সিলর এ মামলা করেন।

মামলার এজাহারে নারী কাউন্সিলর উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে মেয়র তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব ও বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। গত ২২ আগস্ট দুপুরে পৌরসভার একটি সভা শেষে মেয়র সবাইকে বিদায় করে তাকে কক্ষে বসতে বলেন। পরে একা পেয়ে তাকে যৌন হয়রানির চেষ্টা ও শ্লীলতাহানি করেন মেয়র।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত