ঝড়-বন্যায় বিপর্যস্ত নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ০১:৩১ পিএম

নিউইয়র্ক গভর্নর ক্যাথি হোচুল ঘূর্ণিঝড় আইদার কারণে বৃহস্পতিবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

নিউইয়র্ক সিটি ও যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকাজুড়ে আইদার কারণে ব্যাপক বন্যা দেখা দিয়েছে।

টুইটারে হোচুল বলেন, “ঝড়ে ক্ষতিগ্রস্ত নিউইয়র্কবাসীকে সহায়তার জন্য আমি জরুরি অবস্থা ঘোষণা করছি।”

স্থানীয় সময় রবিবার যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানায় আঘাত হানে ঘূর্ণিঝড় আইদা। ঝড়টি ক্যাটাগরি ফোর হিসেবে নিউ অরলিন্সের ১০০ মাইল দক্ষিণে লুইজিয়ানা উপকূলের ফোর্ট  ফরচুনে ঘণ্টায় ১১০ মাইল বেগে আঘাত হানে।

ঝড়টি পরে উত্তরদিকে বয়ে যায় এবং এর প্রভাবে টর্নেডো ও ব্যাপক বন্যা দেখা দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত