সাইকেলের হাতুলি পেটে ঢুকে সেই ঐষির মৃত্যু

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৫ এএম

রাজধানীর মোহাম্মদপুরে বাসার ভেতর স্কেটিং সাইকেল চালানোর সময় হাতুলি পেটে ঢুকে আহত রাফিয়া হাসান ঐষি (১২) মারা গেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির বাবা রাশেদ আহসান মেঘনা গ্রুপের এজিএম (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের ৬ নম্বর রোডের বাসায় দুর্ঘটনাটি ঘটে।

স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পরেই শিশুটির জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঐষির মা সনিয়া সুলতানা বলেন, চারতলায় বাসার ভেতরেই ছোট ভাই মোহাম্মদ রাইয়ার আহসানের সঙ্গে খেলছিল ঐষি। বাসার ভেতর স্কেটিং সাইকেল চালাচ্ছিল। তখন হঠাৎ সাইকেলটির হাতুলির অংশটুকু খুলে যায়। পরে ওই স্টিলের পাইপটি তার পেটে ঢুকে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত