করোনাভাইরাসে মানুষের জীবন বিপন্ন : সেলিম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৬ এএম

করোনা পরিস্থিতিতে মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেছেন, দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধিতে মানুষ যখন অতিষ্ঠ, তখন সরকার লুটেরা ব্যবসায়ীদের স্বার্থে এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম দফায় দফায় বৃদ্ধি করছে।

গতকাল শুক্রবার সাশ্রয়ী দামে সিলিন্ডার গ্যাস সরবরাহ, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে পল্টন মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে সেলিম তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বয়ং সরকারি সংস্থাই বলছে, বড় জাহাজে করে গ্যাস আনা গেলে সিলিন্ডারপ্রতি ৩০০-৪০০ টাকা কম রাখা সম্ভব। আবারও বিইআরসির মাধ্যমে মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়ে, সরকার ব্যবসায়ীদের অনৈতিক ও অতিরিক্ত মুনাফার সুযোগ করে দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত